সময় কলকাতা ডেস্কঃআজ ৬ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ষষ্ঠ দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩৮- হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।
১৯৭২ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।
১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫১ – বাঙালি রাজনীতিবিদ,আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি অম্বিকাচরণ মজুমদার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৪ – অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার এদিন জন্মান।
১৯৫৯ – ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার কপিল দেব-এর জন্মদিন আজ।
১৯৬৭ – এ আর রহমান, একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সঙ্গীত পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৭৩ – রুদ্রনীল ঘোষ, একজন ভারতীয় বাঙালি অভিনেতা এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫২ – অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল আজকের দিনে প্রয়াত হন।
১৯৭১ – প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮০ – দিলীপকুমার রায়, বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক এদিন প্রয়াত হন।
১৯৮৯ – সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি