সময় কলকাতা ডেস্কঃ আজ ৮ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের অষ্টম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৮০ – ইরানের তেবরিজ শহরে ৭.৭ মাত্রার ভূমিকম্প। প্রায় ৮০,০০০ মানুষ নিহত হয়।
১৯৬৩ – প্রথমবারের মতো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসা আমেরিকার ন্যাশনাল গ্যালারী অব আর্টে প্রদর্শন হয়।
১৯৭৩ – সোভিয়াতের মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি-২১ উৎক্ষেপিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৫ – রাধাগোবিন্দ বসাক, বিশিষ্ট প্রাচ্যতত্ত্ববিদ, ভারতীয় লেখতত্ত্ব ও লিপিশাস্ত্রে সুপণ্ডিত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৯ – আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক এদিন জন্মান।
১৯২৬ – কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুরু এবং ওডিশি নৃত্যের উদ্গাতা কেলুচরণ মহাপাত্রের জন্মদিন আজ।
১৯৩৫ – সুপ্রিয়া দেবী, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি অভিনেত্রী এদিন জন্মান।
১৯৩৫ – এলভিস প্রেসলি, কিংবদন্তিতুল্য মার্কিন রক সঙ্গীতশিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫৮ – রসিককৃষ্ণ মল্লিক, ভারতীয় সামবাদিক, সম্পাদক ও সংস্কারক আজকের দিনে প্রয়াত হন।
১৮৮৪ – কেশবচন্দ্র সেন ভারতের বাঙ্গালি ব্রাহ্মনেতা, বক্তা ও বাঙালি হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক এদিন প্রয়াত হন।
১৯৪১ – ভারত সেবশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৬৬ – বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এদিন প্রয়াত হন।
১৯৭২ – কৃষ্ণদয়াল বসু, বাংলার প্রখ্যাত শিশু-সাহিত্যিক -এর প্রয়াণ দিবস আজ।
১৯৮৩ – স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী সত্যরঞ্জন বকসি আজকের দিনে প্রয়াত হন।
২০১৩ – বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেন-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি