সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ জঙ্গিযোগের সন্দেহে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হাওড়ার দুই যুবক। উদ্ধার বেশ কিছু ইলেকস্ট্রনিক্স ডিভাইস ও নিষিদ্ধ সংগঠনের নথি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ প্রথমে হানা দিয়েছিল খিদিরপুরে। শুক্রবার রাতে হাওড়া থানার অন্তর্গত আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা মহম্মদ সাদ্দামকে গ্রেফতার করা হয় খিদিরপুর এলাকা থেকেই। রাতেই হাওড়ার ফ্ল্যাটে সাদ্দামকে নিয়ে এসে তল্লাশি অভিযান চালায় এসটিএফ। সেইসঙ্গে শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনে আরও সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালায় এসটিএফ। সেখান থেকে সৈয়দ আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। দু’জায়গা থেকে ল্যাপটপ, মোবাইল ও বেশকিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর।

দু’জনকে আদালতে তোলা হলে ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের মধ্যে রাজারহাট আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমটেকের ছাত্রের ল সাদ্দাম। খিদিরপুরে যেখান থেকে সাদ্দামকে ধরা হয়েছিল সেখানে সে কী করতে গিয়েছিল, বাইরের রাজ্যের কেউ সেখানে ঢুকে রয়েছে কি না—এবার সেসবই খতিয়ে দেখতে চাইছে এসটিএফ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!