Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৯ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের নবম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৫৭ – রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।

১৭৭৬ – বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমনসেন্স’ প্রকাশিত হয়।

১৯১৫ -আজকের দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৪ – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সাহিত্যিক ও আইনজীবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯১২ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবীর জন্মদিন আজ।

১৯২২ – হর গোবিন্দ খোরানা, নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক এদিন জন্মান।

১৯২৭ – ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণার জন্মদিন আজ।

১৯৬৫ – ফারাহ খান, ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও নৃত্য পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৭৪ – ফারহান আখতার, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৬৯৩ – কলকাতা নগরীর পত্তনকারী জব চার্নক আজকের দিনে প্রয়াত হন।

১৯২৩ – সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিকের প্রয়াণ দিবস আজ।

১৯৪৪ – গোপেশ্বর পাল,ভারতীয় বাঙালি মৃৎশিল্পী এদিন প্রয়াত হন।

১৯৬৯ – প্রতিমা ঠাকুর,ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৪ – জন ব্রাফে, ভারতবিদ্যা বিশেষজ্ঞ এদিন প্রয়াত হন।

১৯৯২ – ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

২০০৪ – সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী এদিন প্রয়াত হন।

About Post Author