সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারিঃ অতিমারির জেরে দেশ জুড়ে চাহিদা বেড়েছে চার চাকা এবং দুই চাকার। কার্যত সেকারণেই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অটোমোবাইল সংস্থাগুলি একের পর এক গাড়ি ও বাইকের নতুন মডেল নিয়ে আসছে বাজারে। ২০২৩ সালের বহু গাড়ি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নতুন বছর উপলক্ষে বেশ কিছু গাড়ি প্রস্তুতকারী সংস্থা নতুন গাড়ি ও বাইক লঞ্চ করছে। এই তালিকায় রয়েছে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার নাম। এক নজ রে দেখে নেওয়া যাক কোন কোন কোম্পানি ওইদিন তাদের নতুন গাড়ি লঞ্চ করছে।
মারুতি বালেনো ক্রস
এটি কোম্পানির ব্যালেনো হ্যাচব্যাকের উপর ভিত্তি করে একটি এসইউভি। বাজেট সেগমেন্টের গাড়িগুলির মধ্যে অন্যতম সেরা গাড়ি মারুতি বালেনো ক্রস । অন্যদিকে ২০১২ সালের পর থেকে ভারতীয় বাজারে মারুতি সুজুকি অল্টো-র কোন আপডেট আসেনি। তবে ইতিমধ্যেই মারুতি সুজুকি এই গাড়ির নতুন জেনারেশন তৈরির কাজ শুরু করে দিয়েছে। মারুতি সুজুকির নতুন ভার্সনে অল্টো -তে দেখা যাবে কার্ভি ডিজাইন। এছাড়াও থাকছে চারটি পাওয়ার উইন্ডো, পিছনে ওয়াইপার ও কেবিনে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম।
এমজি জেডএস ইভি
ওলা ছাড়াও ১৫ আগস্ট একটি নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চলেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা এমজি জেডএস ইভি। গাড়িটিতে আগের তুলনায় আরও বড় সাইজের ব্যাটারিও থাকছে। ফলে গাড়িটির দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সুত্রের খবর, গাড়িটিতে একটি 50.3kWh ব্যাটারি প্যাক ইনস্টল করা হবে।
মাহিন্দ্রা বর্ণ ইলেকট্রিক
ঐতিহ্য বজায় রেখে এবছরও বেশ কিছু নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। জানা গিয়েছে,সংস্থার বর্ণ ইলেকট্রিক কনসেপ্টের উপর ভিত্তি করে মোট পাঁচটি এসইউভি আনতে চলেছে। ইতিমধ্যেই গাড়ির টিজার প্রকাশ্যে এসেছে। তাতে শুধুমাত্র গাড়ির আকার ও হেডল্যাম্প সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে