Home » বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্টাইলে পনির আফগানি

বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্টাইলে পনির আফগানি

সময় কলকাতা ডেস্ক: আজ বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্টাইলে পনির আফগানি।

উপকরণ

পনির ১ বাটি,

মাখন ১ টেবিল চামচ,

ফ্রেশ ক্রিম ১\২ কাপ,

লংকার গুঁড়ো ১ চা চামচ,

লবণ ১ চা চামচ,

গরম মশলা

দুধ ২ টেবিল চামচ,

তেল ১ চা চামচ,

তরমুজের বীজ ১ টেবিল চামচ,

পোস্ত ১ চা চামচ,

কাজুবাদাম

পদ্ধতি

পোস্ত, তরমুজের বীজ এবং কাজু সূক্ষ্মভাবে পিষে নিয়ে একটি পাত্রে ফ্রেশ ক্রিম, দুধ, মাখন, গরম মশলা, লংকা, পেষানো মশলা ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে পনিরের কিউব যোগ করে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট হতে দিন।

একটি প্যানে তেল গরম করে তাতে পনিরের কিউবগুলি দিন।পনির ভেজে প্লেটে তুলে স্যালাড ও চাটনির সাথে পরিবেশন করুন।

About Post Author