সময় কলকাতা ডেস্ক, ১১জানুয়ারি: ইটালিয়ান স্প্যাগেটি, একটি অভিনব সুস্বাদু বিদেশী খাবার। আজ রাতে ডিনারে স্বাদ বদলাতে বাড়ির সবাইকে খাওয়ান এই ইটালিয়ান স্প্যাগেটি।
ইটালিয়ান স্প্যাগেটি তৈরির উপকরণ
• স্প্যাগেটি ১ কাপ,
• টমেটো ১/২ কেজি,
• বেসিল লিফ গুঁড়া ১ চা চামচ,
• অরিগেনো ১ চা চামচ,
• টমেটো সস ১০০ গ্রাম,
• কাঁচা মরিচ কুচি ৫০ গ্রাম,
• পেঁয়াজ কুচি ২০০ গ্রাম,
• রসুন কুচি ২ টেবিল চামচ,
• তেল ২ টেবিল চামচ,
• লবণ পরিমাণমতো
পদ্ধতি
আস্ত টমেটো সিদ্ধ দিন। টমেটোর উপরে ছোকলা ছিলে ফেলুন। কুচি করে নিন। কড়াইতে তেল দিন, রসুন পেয়াজ দিয়ে হালকা ভাজুন। সিদ্ধ টমেটো দিন ও টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন।
তারপর হাফ কাপ জল দিন, বেসিল লিফ ও অরিগেনো, লবণ দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। স্প্যাগেটি জল, লবণ দিয়ে সিদ্ধ করুন। জল ছেকে ফেলে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন।
প্লেটে স্প্যাগেটি ও তার উপর টমেটো সস দিয়ে দিন। হয়ে গেল ইটালিয়ান স্প্যাগেটি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার