সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের দশম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩৯ – ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে।
১৮৬৩ – লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়।
১৯০১ – টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হয়।
১৯২০ – লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল।
১৯২০ -ভার্সাই চুক্তি কার্যকর হয়।
১৯৪৬ – জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।
১৯৬৮ – চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮০ – গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০১ – প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমিরবরণ ভট্টাচার্য –র জন্মদিন আজ।
১৯০৮ – বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এদিন জন্মান।
১৯২৪ – সবিতাব্রত দত্ত ভারতীয় বাঙালি অভিনেতা ও নেপথ্যসঙ্গীত শিল্পীর জন্মদিন আজ।
১৯৩০ – বাসু চ্যাটার্জী, ভারতের বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫০ – সুচিত্রা ভট্টাচার্য ভারতীয় বাঙালি সাহিত্যিক এদিন জন্মান।
১৯৭৪ – ভারতীয় অভিনেতা ঋত্বিক রোশন-এর জন্মদিন আজ।
১৯৮৪ – কাল্কি কেকল্যাঁ, ভারতে জন্মগ্রহণকারী ফরাসি অভিনেত্রী ও লেখিকা এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৮ – মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর, ভারতীয় উপমহাদেশের অবিভক্ত বাংলার একজন বিদ্বোৎসাহী, নাট্যামোদী, শিল্পকলাপ্রেমী এবং মানবদরদী ব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।
১৯১১ – শিশির কুমার ঘোষ, প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা এদিন প্রয়াত হন।
১৯৬৮ – প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও “জাপান-বন্ধু ভারতীয়” নামে সুপরিচিত রাধাবিনোদ পাল-এর প্রয়াণ দিসব আজ।
১৯৮২ – সুধীন দাশগুপ্ত, ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক, গীতিকার ও গায়ক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি