সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এবার তীব্র নিন্দা করলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল। সোমবার হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি-র উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রতিমন্ত্রী বলেন,‘এই ট্রেন চলায় মানুষ খুশি। ভারত সরকার এই ট্রেনে পাথর ছোড়া খুবই অন্যায়। এই ট্রেন ভ্রমণে সময় কম লাগছে, মানুষের ভালো যাত্রা হচ্ছে, মানুষের চিন্তাভাবনা বদলানো উচিত। তবে দেশের উন্নতি হবে।’

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দু-সপ্তাহের মধ্যেই পরপর ৩ দিন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। গত ৩ জানুয়ারি ,সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। এরপর গত ৪ জানুয়ারি এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলেই অভিযোগ ওঠে। রবিবার ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যার জেরে ট্রেনের দুটির কামরার জানালার কাচ ভেঙে যায়। বিষয়টি জানতে পেয়েই সতর্ক হয়ে যান কর্মরত আরপিও আধিকারিকরা। বারবার এই ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা।

যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাত্রী ভর্তি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বন্দে ভারতের জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চির ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বন্ধে ভারত ট্রেনের যাত্রীরা। তিনদিনের ঘটনায় জিআরপি এর তরফেও তদন্ত করা হচ্ছে।


More Stories
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন