Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৬১৩ – মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৯০৮ – গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।

১৯২২ – মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

১৯৩৮ – চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪২ – উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৫৯ – ব্রিটিশ রাজনীতিক লর্ড কার্জন, ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয় এদিন জন্মান।

১৮৬৬ – ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর জন্মদিন আজ।

১৮৮১ – মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৬৬ – লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী আজকের দিনে প্রয়াত হন।

২০০৮ – এড্‌মান্ড হিলারি নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং অভিযাত্রীর প্রয়াণ দিবস আজ।

২০১৫- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক এদিন প্রয়াত হন ।

About Post Author