Home » ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে কলার ফেসপ্যাক

ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে কলার ফেসপ্যাক

সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ সবসময় এমন করেই ত্বকের যত্ন নিতে হবে, যাতে আপনাকে পার্লরে গিয়ে টাকা খরচ করতে না হয়! তার মধ্যে যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের অবস্থা ঘেমে আরও কাহিল হয়ে যায়। মুখ তেলতেলে হয়ে যায় আর তার ফলে দেখা দেয় ব্রণ,ব্ল্যাক হেডসের মতো নানান সমস্যা। আর এই সমস্যা দূর করতেই ঘরোয়া উপায়ে তৈরি কিছু ফেসপ্যাক দিয়ে সেরে ফেলুন ত্বকের বাড়তি যত্ন।

কলার ফেসপ্যাক
বাড়িতে কালো হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে তা দিয়েই ফেসপ্যাক তৈরি করুন। প্রথমে কালো হয়ে যাওয়া কলা চটকে নিন। এরপর তাতে এক টেবিলচামচ মধু এবং দু ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। হালকা ময়েশ্চারাইজার মেখে নিন এরপর। দেখবেন তৈলাক্ত ভাব অনেকটাই চলে গেছে।

টমেটোর ফেস প্যাক
রূপচর্চায় টমেটো খুবই উপকারী। বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে। টমেটো ত্বকে ক্লিনজার হিসেবে কাজ করে।টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ,ব্ল্যাক হেডস দূর করে। একটি মাঝারি টমেটো আধখানা করে কেটে তা চটকে নিয়ে রস বার করতে হবে। এরপর তুলো সেই রসে ভিজিয়ে গোটা মুখে লাগাতে হবে। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তারা সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে দারুণ ফল পাবেন।

বেকিং সোডার ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা খুব ভালো কাজ করে। তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বেকিং সোডার মধ্যে থাকা আ্যন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে।

About Post Author