সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি: তিলের নাড়ু বানাবেন কীভাবে, দেখে নিন
উপকরণ
গুড়- ৩০০ গ্রাম,
নুন
ঘি- ১ চা চামচ,
সাদা তিল- ৩০০ গ্রাম,
গ্রিজ করার সময় ১/৪ চা চামচ ঘি
পদ্ধতি
একটি প্যানে সাদা তিল নিন। মাঝারি আঁচে হালকা করে ভেজে নিন। এরপর একটি বোলের মধ্যে রেখে ঠান্ডা করতে দিন। একই প্যানে এবার গুড় দিন। মাঝারি আঁচে রেখে গুড় গলিয়ে তরল করে নিন। এবার তাতে এক চিমটে লবণ, ঘি, ভাজা তিল দিয়ে ভাল করে নেড়ে সব উপকরণ মিশে গেলে নামিয়ে নিন। নাড়ু করার মতো হাতের তালুর মধ্যে মিশ্রণটি রেখে নাড়ু আকার দিন। ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন। আবার পরিষ্কার কন্টেনারে রেখে দীর্ঘদিনের জন্য সংরক্ষিত করতে পারেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার