সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি: এই শীতে পিঠে না খেলে জমে নাকি! বাড়িতে বানিয়ে ফেলুন সহজ সাধারণ পিঠে দুধপুলি।
উপকরণ
চালের গুঁড়ো দু কাপ
পরিমাণ মতো নারকেল কোড়া
গুড় পরিমাণ মত
দু লিটার দুধ
গুঁড়ো দুধ
খোয়া ক্ষীর
এলাচ গুঁড়ো
চিনি
পদ্ধতি
প্রথমে একটি কড়াইতে দু কাপ নারকেল ও পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো। এরপর ভালো করে পাক দিয়ে নিতে হবে। এরপর এটি নামিয়ে ঠান্ডা করে নারকেলের পুর তৈরি করে নিন
আরেকটি কড়াইতে সাড়ে তিন কাপ জল নিয়ে সামান্য নুন দিতে হবে, তারপর জল বেশ ভালো করে ফুটে গেলে এর মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পরে যখন একটি ডো তৈরি হয়ে যাবে তখন নামিয়ে ওই চালের আটাকে ভালো করে লেচি করে বেলে নিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে তারপর চারিদিক খুব ভালো করে মুড়ে নিতে হবে, এরপর অন্য একটি পাত্রে দুধ গরম করতে হবে।
দুধ মোটামুটি ফুটে গেলে, তাতে খোয়া ক্ষীর এবং গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে একেকটা করে পিঠে দুধের মধ্যে দিয়ে ফোটাতে হবে, দুধে দিয়ে দিন এলাচ গুঁড়ো। বেশ ভালো করে ঘন হলে উপরে আমন্ড, কুচি, পেস্তা কুচি ছড়িয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশণ করুন অসাধারণ দুধ পুলি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার