সময় কলকাতা ডেস্ক, ১৫জানুয়ারি: মকর সংক্রান্তিতে বানান বাঙালির প্রিয় রাঙা আলুর দুধপুলি।
উপকরণ
সেদ্ধ রাঙা আলু ১ কাপ,
চালের গুঁড়ো ২ কাপ,
নুন স্বাদ মতো,
ঘি ২ টেবিল চামচ,
নারকেল কোরা ২ কাপ,
পাটালি গুড় ২ কাপ,
দুধ ১ লিটার,
এলাচ গুঁড়ো
পদ্ধতি
প্রথমে ১ টেবিল চামচ ঘি গরম করে নারকেল কোরা, ১ কাপ গুড় দিয়ে পাক দিয়ে নিন। সেদ্ধ রাঙা আলু, চালের গুঁড়ো, নুন, ঘি, অল্প অল্প গরম জল দিয়ে মন্ড করে নিন। ভেজা কাপড় দিয়ে ঢেকে ঠাণ্ডা হলে লেচি কেটে মাঝে পুর ভরে পুলি গুলো বানিয়ে নিন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে গুড় দিয়ে ভাল করে নেড়ে পুলিগুলো দিয়ে সেদ্ধ হতে দিন। উপরে ভেসে উঠলে বুঝবেন হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিন এলাচ গুঁড়ো ও অল্প নারকেল কোড়া।তাহলেই রেডি রাঙা আলুর দুধপুলি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার