সময় কলকাতা ডেস্ক,১৬ জানুয়ারি: এতদিন তো সুজির হালুয়া, গাজরের হালুয়া খেয়েছেন। এবার বানান ছোলার ডালের হালুয়া।
উপকরণ
• ১ কাপ ছোলার ডাল
• ১ কাপ চিনি
• ২ কাপ দুধ
• ১/৪ কাপ ঘি
• ২ কাপ জল
• ১/২ কাপ গুড়ো দুধ
• ৩টে এলাচ
• ১০-১২টা করে কাজু , কিসমিস
পদ্ধতি
ছোলার ডাল চার ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিতে হবে, এবার সিদ্ধ ডাল বেটে নিতে হবে।
কড়াইতে ঘি দিয়ে তাতে এলাচ দিয়ে এবার দুধ দিয়ে দিতে হবে।এবারে বাটা ডাল দিয়ে দিতে হবে, চিনি দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে।
হালুয়া এক ভাবে নাড়তে হবে, গুড়ো দুধ দিয়ে নাড়তে হবে, কড়া থেকে হালুয়া ছেড়ে এলে নামিয়ে নিতে হবে।
কড়া থেকে হালুয়া ছেড়ে গেলে হালুয়া তৈরি, গরম গরম পরিবেশন করুন কাজু ও কিসমিস দিয়ে, তবে দেখতে সুন্দর লাগার জন্য সেপ দিতে পারেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার