সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারিঃ বিতর্কে জড়াল গঙ্গাবিলাস! শুক্রবার বারাণসী থেকে ডিব্রুগড় যাত্রা শুরু করেছে বিলাসবহুল গঙ্গাবিলাস। এর মধ্যেই শিরোনামে রিভার ক্রুজ। গঙ্গাবিলাসে নাকি রয়েছে বার। যেখানে বসে সুরাপ্রেমীরা সুরাপান করতে পারেন। এমন দাবি করেই বিতর্ক উসকে দেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তবে গঙ্গাবিলাসের দায়িত্বে থাকা অন্তরা লাক্সারি রিভার ক্রুজের প্রতিষ্ঠাতা জানান, যাত্রীদের শুধুমাত্র ভারতীয় নিরামিষ খাবার পরিবেশন করা হয়। মদ পাওয়া যায় না। নন-অ্যালকোহলির পানীয় পরিবেশন করা হয়। অর্থাৎ অখিলেশ যা শুনেছেন, তা ভিত্তিহীন বলেই দাবি করেন ক্রুজের প্রধান।

গত ১৩ জানুয়ারি পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে এই ক্রুজ বাংলাদেশ হয়ে ৫১ দিনে পৌঁছে যাবে ডিব্রুগড়। ক্রুজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ৫১ দিন সফরের জন্য খরচ হবে ২০ লক্ষ টাকা। অর্থাৎ দিনে ৫০ হাজার টাকা। মোট ৩২০০ কিলোমিটার এই যাত্রাপথে এই প্রমোদতরী যেখানে নোঙর করবে, সেই সব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন যাত্রীরা।

পৃথিবীর দীর্ঘতম রিভারক্রুজ স্বাভাবিকভাবেই ভারতের কাছে গর্বের বিষয়। মহাসমারোহে যাত্রা শুরু করল এমভি গঙ্গা বিলাস। প্রথম সফরে যাত্রী রয়েছেন ৩২ জন বিদেশি পর্যটক। বারণসীতে বিমানবন্দরে এদিন তাঁদের কপালে টিকা পরিয়ে, সানাই বাজিয়ে স্বাগত জানানো হয়। ক্রুজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ভাসমান পাঁচতারা হোটেলে রয়েছে ১৮ টি স্যুইট। তাতে ৩৬ জন পর্যটক থাকতে পারেন। সেই সঙ্গে ক্রুজে থাকতে পারেন ৪০ জন ক্রু। ৬২ মিটার দীর্ঘ ও ১২ মিটার চওড়া এই ক্রুজ চলার জন্য ১.৪ মিটার নাব্যতা থাকা দরকার। মোট ২৭ টি নদীপথ দিয়ে যাবে এই রিভার ক্রুজ। সেই সঙ্গে ছুঁয়ে যাবে অন্তত ৫০ টি দর্শনীয় স্থান। বিহারের পাটনা, ঝাড়খণ্ডের শাহীগঞ্জ, কলকাতা, ঢাকা, গুয়াহাটি তো যাবেই। এই প্রমোদতরীতে থাকা খাওয়ার ব্যবস্থা ছাড়াও রয়েছে স্পা, স্যালন, জিম ইত্যাদি। ক্রুজ ডিরেক্টর জানিয়েছেন, তা নয়। গঙ্গার জলকে ফিল্টার করেই স্নানের জল হিসাবে ব্যবহার করা হবে। তবে কোনও বর্জ্য গঙ্গায় পড়বে না। জাহাজের অন্দরসজ্জা হার মানায় যে কোনও পাঁচতারা হোটেলকেও। তবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!