Home » শুভেন্দুকে আইনি নোটিশ, বহরমপুর পুরসভার চেয়ারম্যানের

শুভেন্দুকে আইনি নোটিশ, বহরমপুর পুরসভার চেয়ারম্যানের

সময় কলকাতা ডেস্ক,১৭ জানুয়ারিঃ এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালো বহরমপুর পুরসভার চেয়ারম্যান। ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে সেই নোটিসে। পাশাপাশি সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ৫০ লক্ষ টাকা।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বনগাঁয় একটি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নজিরবিহীনভাবে আক্রমণ করেন শাসকদলকে। একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। এসবের মাঝেই শুভেন্দু অধিকারী বহরমপুর পুরসভার চেয়ারম্যানের নাম উল্লেখ করেন। তিনি বলেন, নাড়ুগোপাল মুখোপাধ্যায়, বহরমপুর পুরসভার চেয়ারম্যান মেয়ের জন্মদিনে ৫০ লক্ষ টাকা খরচ করেছেন! এই অভিযোগ একেবারে অসত্য বলে দাবি নাড়ুগোপালের আইনজীবীর। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর মক্কেলকে হেনস্তা করার জন্য শুভেন্দু এই কথা বলেছেন।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই আইনি নোটিস ধরানো হয়েছে শুভেন্দু অধিকারীকে। বলা হয়েছে, ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। সম্মানহানির জন্য দিতে হবে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ। যদিও এ ব্যাপারে শুভেন্দুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About Post Author