সময় কলকাতা ডেস্ক, ১৯ জানুয়ারি: আজ অভিনব কায়দায় বানিয়ে ফেলুন মটন মশালা কারি।
উপকরণ
• ৫০০গ্রাম মটন
• ৫টা মাঝারি পেঁয়াজ
• ১কাপ দই
• ৩চা চামচ জিরা বাটা
• ৩চা চামচ আদা বাটা
• ৩চা চামচ লঙ্কা বাটা
• ২ চা চামচ ধনেগুঁড়ো
• স্বাদমতো লবণ
• ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
• পরিমাণ মতো সরষে তেল
• ৩-৪টা গোটা লংকা
• ২টা আলু
• ২চা চামচ রসুন বাটা
• ২লিটার গরম জল
• ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
• ১টা টমেটো পেস্ট
পদ্ধতি
মাংস পরিষ্কার করে ধুয়ে ৩চা চামচ জিড়া বাটা,৩চা চামচ আদা বাটা,৩চা চামচ লংকা বাটা,৩টা পিয়াজকুচি,১চামচ রসুন বাটা,২-৩টা গোটা রসুন, ২টেবিল চামচ সরষের তেল ও হলুদ দিয়ে মাখুন।
এরপর দই ভালো করে ফেটিয়ে তাতে ২ চা চামচ ধনেগুঁড়া,লবণ দিয়ে মিশ্রণটি মাংসে দিয়ে ১ঘন্টা ঢেকে রাখুন। আলু দুটো ৪ টুকরো করে ভেজে নিন।
২ টেবিল চামচ সরষে তেল গরম করে গোল মরিচ ফোড়ন দিন। এবার ম্যারিনেট করা মাংস ঢেলে দিন।স্বাদ মতো লবণ দিন। জল না শুকানো অবধি নাড়ুন। বাকি পিয়াজ কুচি দিন, পিয়াজ গলে এলে টমেটো পেস্ট দিন।
১০মিনিট পর ১চামচ রসুন বাটা দিন। ভেজে রাখা আলু ও গোটালংকা দিন। ৫ মিনিট পর গরম জল ঢেলে দিন।এবার ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দেবেন। জল শুকিয়ে এলে দেখবেন মাংস একদম ঠিক মতো সিদ্ধ হয়েছে।গ্যাস অফ করে গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন। গরম পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার