সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারি: ডিমের ঝাল পোয়াপিঠে, দেখে নিন রেসিপি
উপকরণ:
১ কাপ আতপ চালের গুঁড়ো,
১ কাপ সেদ্ধ চালের গুঁড়ো,
ময়দা আধা কাপ,
২টি ডিম,
মিহি করে পেঁয়াজ কুচি,
কাঁচালঙ্কা কুচি,
ধনেপাতা কুচি,
স্বাদ মত নুন,
চিনি
গরম জল,
বেকিং পাউডার
তেল
পদ্ধতি
আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়ো, ময়দা, বেকিং পাউডার, চিনি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ একসঙ্গে ভালো করে মেখে ডিম দিয়ে ময়দার মিশ্রণের সাথে মেশাতে হবে। পরিমাণ অনুযায়ী জল দিয়ে মাঝারি ধরনের পুরু গোলা তৈরি করে নিতে হবে। এইসময় একটু খেয়াল রাখতে হবে কোনো ভাবেই গোলা যেন খুব পাতলা না হয়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সিকি কাপ পরিমাণ গোলার মিশ্রণ তেলে ছাড়তে হবে। পিঠা ফুলে উঠলে খুন্তির সাহায্যে উল্টিয়ে দিতে হবে। কাঠি দিয়ে পিঠার মাঝখানে ছিদ্র করে ভেতরের বাতাস বের করতে হবে। নামিয়ে টমেটো সস অথবা গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করুন ডিমের ঝাল পোয়া পিঠে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার