সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: প্রয়াত হলেন কার্গিল যুদ্ধে পাকিস্তানের অন্যতম মাথা তথা পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ। পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ সূত্রে এই খবর জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ মুশারফ দুবাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল। বয়স হয়েছিল ৭৯ বছর। জেনারেল পারভেজ মুশারফের জীবন বেশ ঘটনাবহুল। তাঁর জন্ম স্বাধীনতার আগে ১৯৪৩ সালের ১১ অগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে। পরবর্তী সময় তাঁর পরিবার পাকিস্তানে চলে যায়। করাচির সেন্ট প্যাট্রিকস হাইস্কুলে তাঁর পড়াশোনা শুরু।

এরপর লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষার পর তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। পরবর্তী সময় ধাপে ধাপে পদোন্নতি হয়ে তিনি পাক সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। এরপর দেশে অভ্যুত্থানের পর পাকিস্তানের শাসনভার নিজের হাতে নেন। ১০৯৯ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। এই সময় যেমন দিল্লি-লাহোর বাস সার্ভিস শুরু হয়। তেমনই কার্গিল যুদ্ধের সময়ও তিনি ছিলেন পাকিস্তানের মাস্টারমাইন্ড। ২০১৯ সালে পারভেজ মুশারফকে দেশদ্রোহিতার অবরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় পাক আদালত। যদিও পরবর্তী সময় তাঁর মৃত্যুদণ্ড রদ করা হয়েছিল। বর্তমানে তিনি দুবাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক