সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ ব্রা কেনার সময় কখনই সাইজের ভুল করা উচিত নয়। অন্তর্বাস সব সময় সঠিক মাপের কেনা উচিত। কোন পোশাকের সঙ্গে কেমন অন্তর্বাস পরছেন, তা বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাহলে পোশাক পরার সময় আপনাকেই নানান সমস্যার মুখে পড়তে হবে। তাই পোশাক পরার সময় অন্তর্বাসের দিকেও খেয়াল রাখা খুব জরুরী একটি বিষয়।

সবার এক অন্তর্বাস ফিট নাও হতে পারে। ব্রা-এর কাপ যদি আপনার স্তনের উপর চেপে বসে, তাহলে বুঝবেন সেটি আপনার সঠিক মাপ নয়। আপনার স্তন পুরোপুরি কাপের ভেতরে ফিট হওয়া উচিত। এর পাশাপাশি ব্রা-এর ব্রান্ডের দিকেও লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে ব্রা বেছে নেওয়ার সময়ে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে-

১. পোশাকের সঙ্গে অন্তর্বাসের মিল রয়েছে নাকি, সবার প্রথমেই তা বুঝে নিতে হবে। অন্তর্বাস বেছে নেওয়ার সময়ে সবার আগে পোশাকের রংকে গুরুত্ব দিতে হবে। সাদা পোশাকের সঙ্গে ভুলেও কখনও লাল অন্তর্বাস বেছে নেবেন না। আপনি চাইলে কিছু ন্যুড কালারের ব্রা সংগ্রহে রাখতে পারেন। কেননা এই ধরনের ব্রা কমবেশি পোশাকের সঙ্গেই পরা যায়।

২. অন্তর্বাস কেনার সময়ে আপনার স্তন অনুযায়ী সঠিক সাইজ বেছে নিন। কোন পোশাকের সঙ্গে কেমন অন্তর্বাস পরছেন, তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বাস সঠিক মাপের না হলে আপনার লুক নষ্ট হতে পারে। তবে, খুব টাইট ব্রা-ও পরবেন না। আবার খুব ঢিলে ব্রা-ও পরবেন না। তাই ব্রা কেনার সময়ে আপনাকে সাইজের দিকে নজর দিতে হবেই। পাশাপাশি আপনাকে কাপ সাইজের দিকেও খেয়াল রাখতে হবে।

৩. আপনার স্তনের আকার ও গঠন অনুযায়ী বেছে নিতে হবে অন্তর্বাস। কেননা সবার এক অন্তর্বাস ফিট নাও হতে পারে। প্রত্যেকের একই মাপের ও একই ধরনের জামা যেমন ফিট হয় না। ঠিক তেমনই এক মাপের ব্রা-ও ফিট না হওয়াটাই খুব স্বাভাবিক। এক্ষেত্রে আপনার স্তনের গঠন যদি ভারী হয়, তবে ফুল কভারেজ ব্রা কিনবেন।

৪. প্রত্যেকের অন্তর্বাসেই দুটো করে স্ট্র্যাপ দেওয়া থাকে। আর এই স্ট্র্যাপ ঢিলে করার জন্যে এবং টাইট করার জন্যে ক্লিপও দেওয়া হয়ে থাকে। আপনাকে কিন্তু ব্রা কেনার সময় সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। যে আপনার ব্রা-র স্ট্র্যাপে ক্লিপ দেওয়া আছে কিনা। ঢিলে স্ট্র্যাপ পরবেন না। আবার খুব টাইট স্ট্র্যাপও পরবেন না। আপনার সুবিধা মত স্ট্র্যাপের ক্লিপ ফিট করে নিন।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য