সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: ২০২২ সালের ডিসেম্বরে হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা। এবারে টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার ২ মাসের মাথায় টেট পরীক্ষার ফল প্রকাশ করে নজির গড়ল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সকালে ফলাফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। পর্ষদের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষায় প্রথম হয়েছেন বর্ধমানের মেয়ে ইনা সিং। দ্বিতীয়স্থানে রয়েছেন পাঁচজন, যারমধ্যে চারজনই মেয়ে। উল্লেখযোগ্য বিষয় হল প্রথম দশে রয়েছেন ১৭৭ জন পরীক্ষার্থী।

নিয়োগ দুর্নীতির আহবে এত দ্রুত প্রাথমিক টেটের ফল প্রকাশ আগ্রহ তৈরি করেছে ওয়াকিবহাল মহলে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশেই ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়। পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। ফল প্রকাশের পর জানা যাচ্ছে, উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের বিচারে যা মোট পরীক্ষার্থীর মাত্র ২৪.৩১ শতাংশ। পরীক্ষায় প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ, তাঁর প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। দ্বিতীয় স্থানে নাম আছে হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার এবং উত্তর ২৪ পরগনার মেহদি হাসান। তাঁদের প্রাপ্ত নম্বর ১৩২। পর্ষদ জানিয়েছে, শুক্রবার থেকেই পর্ষদের ওয়েবসাইট থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা