Home » এবার বর্ধমানের পর শিয়ালদা-রানাঘাট শাখায় বাতিল বহু ট্রেন! দেখে নিন কোন কোন ট্রেন

এবার বর্ধমানের পর শিয়ালদা-রানাঘাট শাখায় বাতিল বহু ট্রেন! দেখে নিন কোন কোন ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি: একদিকে বর্ধমান স্টেশনে শতাব্দী প্রাচীন রেলব্রিজ ভেঙে ফেলার কাজ চলছে। ফলে গত সপ্তাহ থেকেই হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। এবার পূর্ব রেলের আরেক গুরুত্বপূর্ণ শাখায় বাতিল করা হচ্ছে বহু ট্রেন। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারির মধ্যবর্তী ১২ ঘণ্টার জন্য শিয়ালদা-রানাঘাট শাখায় বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ মেন শাখায় ব্রিজ ও লাইনের মেরামতির কাজ করা হবে।  সেই কারণে শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত বাতিল করা হয়েছে বহু ট্রেন। যদিও সপ্তাহান্তে সরকারি ছুটি থাকায় নিত্যযাত্রীদের খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন রেলকর্তারা। কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে রেলযাত্রীদের একটা বড় অংশ মনে করছেন চরম ভোগান্তির শিকার হতে হবে ট্রেন বাতিল থাকায়।

এবার দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে…

১১ ফেব্রুয়ারি, শনিবার বাতিল থাকবে যে ট্রেনগুলি –

৩১৪৪৩ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল

৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল

৩১৬২৯ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল

৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল

৩১৫৩৯ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল

৩১৫৪০ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল

৩১১৯২ ডাউন কল্যানী সীমান্ত-নৈহাটি লোকাল

১২ ফেব্রুয়ারি, রবিবার বাতিল থাকবে যে ট্রেনগুলি – 

৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪২৯ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল

৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬, ৩১৪৩৬ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল

৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১৭ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল

৩১৩১৪, ৩১৩১৮, ৩১৩৩০, ৩১৩৩৪ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল

৩১২৩৩, ৩১২৬১ আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল

৩১২৩২, ৩১২৩৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল

৩১৫১৩, ৩১৫২৫ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল

৩১৫১৪, ৩১৫২৮ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল

৩১৮১৫ আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল

 ৩১৮১৪ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল

৩১১৯১ আপ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল

অপরদিকে, বর্ধমান স্টেশনে পুরোনো রোড ওভার ব্রিজ ভাঙার কাজ এখনও সম্পন্ন হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের ৩ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত কাজ শেষ। বাকি ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে। এর জেরে বেশ কয়েকটি লোকাল ও দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। দূরপাল্লা ট্রেনের মধ্যে শতাব্দী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, মোকামা এক্সপ্রেস, সিউড়ি এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, শহিদ এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, মুম্বই মেল, হাওড়া-রক্সৌল এক্সপ্রেস, জয়নগর এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

About Post Author