Home » সাদাতকে হারাতে দেবে না শহর

সাদাতকে হারাতে দেবে না শহর

পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময় কলকাতা: “আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর…” – মায়াবী কলমে যিনি আলোড়ন ফেলে যিনি খুব তরুণ বয়সেই একটি বিশেষ পাঠককুল তৈরি করেছেন সেই সাদাত হোসাইনকে ঘিরে বেশ উন্মাদনা এবারের কলকাতা বই মেলা প্রাঙ্গনে। বাংলাদেশের এই লেখকের কাছে অটোগ্রাফ নেওয়ার আর সেলফি তোলার ধুম বইমেলায়। তাঁর চারপাশে জমে থাকা ভিড়ের ফাঁকে তাঁর সঙ্গে বইমেলা প্রাঙ্গনে সময় কলকাতার ছোট্ট আলাপচারিতা।

সাদাত হোসাইন বহুমুখী এক প্রতিভা। তিনি কবি, গল্পকার আবার উপন্যাস ও লেখেন তিনি।চিত্র নির্মাতাও তিনি। চিত্র সাংবাদিক হিসেবে পেশাদার জীবনে প্রবেশ করে ২০১৩ সাল থেকে মূলত লেখালেখির মধ্যে ঢুকেছেন তিনি। এর পেছনে হয়তো তাঁর স্বপ্ন দেখার চোখ আর তাঁর মানবিক দিক যা তাঁর লেখায় অবয়ব পায় ।তিনি বলেছেন, “পৃথিবীতে যে পরিমাণ শ্রেষ্ঠ বাবা ও মা রয়েছেন, তার অর্ধেকও যদি শ্রেষ্ঠ মানুষ থাকতো, তাহলে পৃথিবীটা ক্রমশই নরক হওয়ার বদলে স্বর্গে পরিণত হত!”

সাদাত লিখেছেন প্রণয়ে তুমি প্রার্থনা হও। তিনি তাঁর লেখা থেকে উদ্ধৃতি দিয়ে প্রণয়ের ব্যাখ্যা করেছেন, বিবাহ আর শরীর নিয়ে তাঁর ভাবনাকে বিশ্লেষণ করেছেন।

তিনি জীবনকে খোলা চোখে দেখছেন বলেই পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন যা তিনি নিজেও জানেন। দুই বাঙলায় তিনি যে সমান সমাদৃত তা তিনি মনে করেন দীপ্ত কণ্ঠে তাকেই ঘোষণা করেন।

তাঁকে ঘিরে জনতার উচ্ছ্বাস বেড়েই চলে, তাঁর মরমি কলমের জাদু যাদের মুগ্ধতা দিয়েছে, তাঁরা ঘিরে রাখে তাঁকে। ওপার বাংলার মত এপার বাংলা সাদাতকে জড়িয়ে রাখে, সাদাতকে হারাতে দিতে চায় না এই শহরও।

About Post Author