Home » ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার

ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪অগাস্ট : প্রথমে গণপ্রহার তারপরে গ্রেফতার। ময়নাগুড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্যারা টিচারেকে নিগ্রহ করে তুলে দেওয়া হলো পুলিশের হাতে । পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তুলেছে। শ্লীলতাহানির ঘটনায়  অভিযুক্ত শিক্ষককে স্কুল চত্বরেই মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে ময়নাগুড়ি থানার পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম উত্তম সরকার। তিনি বার্নিশ এলাকার একটি হাই স্কুলের প্যারা টিচার। অভিযোগ, বুধবার সন্ধ্যায় পড়াশোনা বোঝানোর কথা বলে শ্রিলতা হানির  ওই ছাত্রীকে বাইকে করে জলঢাকার দিকে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে শ্লীলতাহানি করেন উত্তম সরকার।বৃহস্পতিবার ছাত্রীটি স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। খবর পেয়ে অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলে এসে অভিযুক্তের উপর চড়াও হন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্তকে উদ্ধার করে।
অভিযোগ অস্বীকার করেছেন উত্তম সরকার। ঘটনার তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।

কিছুদিন আগেই কেটেছে গুরু পূর্ণিমা, শিক্ষক দিবসও আসন্ন। পিতা মাতার তুল্য শিক্ষক যারা গুরুতুল্য তাঁদের কাছে সন্তানসম পড়ুয়ার যৌননিগ্রহের অভিযোগ সমাজের অত্যন্ত কুৎসিত একটি দিক তুলে ধরেছে বলাই বাহুল্য।

About Post Author