সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার মেদিনীপুরের পর পুরুলিয়ায় সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৯ টি প্রকল্পের উদ্বোধন এবং ৪৬ টি প্রকল্পের শিলান্যাস করেন। এই প্রকল্প গুলি বাস্তবায়িত করতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। পুরুলিয়ার জনসভা থেকেও এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। পাশাপাশি তিনি বলেন, পুরুলিয়া থেকে তৃণমূল কংগ্রেস একটাও সাংসদ পায়নি বিগত লোকসভা নির্বাচনে। এমনকি বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে মাত্র দুইজন বিধায়ক জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। কিন্তু নির্বাচনের আগে বিজেপি এই জেলা নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের পর তাদের আর দেখা যাচ্ছে না বলে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন পুরুলিয়া উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই আগামী দিনে পর্যটন শিল্পকে সামনে রেখে পুরুলিয়ার উন্নয়ন করার প্রকল্প গ্রহণ করবে রাজ্য সরকার।
আগামীদিনে পুরুলিয়া পর্যটন শিল্পের কেন্দ্র হয়ে উঠবে: মমতা


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি