সময় কলকাতা ডেস্ক, ১৬ এপ্রিল : অরুণোদয় বৃহস্পতিবারও ইস্টবেঙ্গলের আকাশে। ১০ জনের ইস্টবেঙ্গলে অরুণোদয়, বিতর্কিত রেফারি জেতাতে পারলেন না বেঙ্গালুরুকে। রাখঢাক না করেই বলা যাক পুদুচেরির রেফারি আশ্বিনের যুবভারতীতে বৃহস্পতিবারের রেফারিং নিয়ে হাজার প্রশ্ন উঠতে বাধ্য। মিগুয়েলকে লাল কার্ড দেখালেন ২৪ মিনিটে, একই অপরাধে আশিক কুর্নিয়ন ছাড়া পেয়ে গেলেন। যদি মিগুয়েল কার্ড দেখতে পারেন তবে আশিক বা উইলিয়ামসদের সাতখুন মাফ কেন প্রশ্ন উঠবে তার আগে এডমূন্ডকে তিনি কার্ড দেখালেন কেন তা তিনিই জানেন । সারা ম্যাচে ১০ টি কার্ড দেখালেন। বিতর্কিত রেফারিং বলা ভুল, রেফারি নিজেই ছিলেন বিতর্কিত। বারবার খেলার ছন্দ নষ্ট করে দিলেন রেফারি এবং আইএসএল কর্তৃপক্ষেরও বলিহারি। এখানে লাল কার্ডের সাজা উঠে যায় ম্যাচের ঠিক আগে, বিগত ম্যাচে লাল কার্ড দেখা সানচেজ এদিন দাপিয়ে খেললেন। এত কিছু করেও লাল হলুদকে আটকানো গেল না। বৃহস্পতিবার সংগঠিত মৃত্যু উপত্যকা থেকে লড়াই করে কার্যত ম্যাচ বের করে আনলো দশজনের ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু ইস্টবেঙ্গল কে হারাতে পারল না, খেলার ফল শেষ পর্যন্ত ৩-৩। সংযোজিত সময়ের শেষ মুহূর্তে গোল করলেন সোয়বার্গ। বাঁধনহারা উচ্ছ্বাসে ফেটে পড়ল লাল হলুদ গ্যালারি।

আদতে হৃদয়ে বা দৃশ্যমান অথবা অদৃশ্য একজন পরম শক্তি হয়ে মাঠে ছিলেন। ছিলেন অরুণোদয় ইস্টবেঙ্গলের। অরুণোদয় রক্তবীজ হয়ে ছড়িয়ে পড়েছিলেন প্রতিটি লাল হলুদ আভায়।

মাঠে তিনি ছিলেন টিফোতে। আবার মাঠে তিনি না থেকেও হাজার হাজার ইস্টবেঙ্গল দর্শকের চোখের মনিতে, ইস্টবেঙ্গল সমর্থকদের বুকে হৃদস্পন্দন হয়ে এবং ২১ মিনিটে আনোয়ারের ওভারহেড ভলিতে, ৫৫ মিনিটে সল ক্রেসপোর বাঁ পায়ের একের পর এক গোলমুখী শটে, ৯৭ মিনিটে বিপিনসিংহের ক্রসে ও সোয়বার্গের প্লেসিংয়ে তিনি ছিলেন। তিনি ছিলেন লাল হলুদ জনতার গর্জনে আর তিনি ছিলেন লাল হলুদ জনতার স্মরণে ও মননে। কয়েকদিন আগেও টলি পাড়ার কর্মকাণ্ডের ফাঁকেও ছিল ইস্টবেঙ্গলের জয়ের স্বপ্ন। সমুদ্রের জলে সেই স্বপ্ন ভেসে যেতে পারে না। তাই রাহুল ব্যানার্জীর স্বপ্ন হয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। অরুণোদয় ইস্টবেঙ্গলের।। আকাশে।
আরও পড়ুন কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?
অরুণোদয় ইস্টবেঙ্গলের #ইস্টবেঙ্গল #আইএসএল


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে রাজস্থান
আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল