Home » সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে চান?

সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে চান?

সময় কলকাতা ডেস্ক,১৭ ফেব্রুয়ারিঃ এবার থেকে সাবস্ক্রিপশন না নিয়েও দেখা যাবে নেটফ্লিক্স। মাসের পর মাস গ্যাঁটের কড়ি খরচ না করে শুধুমাত্র মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাবেন এই সুবিধা। তবে শুধু নেটফ্লিক্সই নয়,এক্ষেত্রে আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস-এরও সুবিধা পাবেন। ইতিমধ্যেই একাধিক টেলকো সংস্থা গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে। এক ঝলকে দেখে নিন কোন রিচার্জ প্ল্যানে এই সুবিধা মিলবে-


এয়ারটেল ১১৯৯ পোস্টপেড প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে গ্রাহকরা ১৫০ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি করে এসএমএস পাবেন। সেইসঙ্গে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও ও ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।

এয়ারটেল ১৪৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা মোট ২০০জিবি ডেটা পাবেন। এছাড়াও প্রতি দিন একশোটি করে এসএমএস এবং আনলিমিটেড কলের সুযোগ পাবেন। এই প্ল্যানেও রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও ও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন।

তবে শুধু এয়ারটেল -ই নয়, একইরকম সুবিধা দিচ্ছে জিও। একাধিক প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকেরা বিনামূল্যে ওটিটি দেখার সুযোগ পাবেন।

জিও ৫৯৯ পোস্টপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানে গ্রাহকরা ১০০ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও আনলিমিটেড ভয়েস কল, ১০০টি করে এসএমএস পাবেন। সেইসঙ্গে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও বিনামূল্যে সাবস্ক্রিপশন।
জিও ৩৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানের আওতায় ইউজার পাবেন মোট ৭৫ জিবি ডেটা। এছাড়াও আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক ১০০টি করে এসএমএস তো রয়েইছে। একইভাবে এই প্ল্যানের আওতায় বিনামূল্যে নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিও-র সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

জিও ৯৯৯ পোস্টপেড প্ল্যান
জিও-র এই প্ল্যানে গ্রাহকরা ২০০ জিবি ডেটা, তিনটি জিও সিম, আনলিমিটেড ভয়েস কল ও ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। তার সঙ্গে রয়েছে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও বিনামূল্যে সাবস্ক্রিপশন।

জিও ১৪৯৯ পোস্টপেড প্ল্যান
এই প্ল্যানের আওতায় গ্রাহকরা মোট ৩০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি করে এসএমএস পাবেন। যার সঙ্গে মিলবে নেটফ্লিক্স, প্রাইম ও জিও অ্যাপসের সুবিধা এবং বাছাই কয়েকটি শহরে ইন্টারন্যাশনাল কলের সুযোগ।

About Post Author