সময় কলকাতা ডেস্ক,১৭ ফেব্রুয়ারিঃ মিলল না জামিন। গরুপাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। শুক্রবার বেলা ১১ টা নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। কিন্তু অনুব্রতর আইনজীবী নতুন করে জামিনের আবেদন না করায় আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,আগামী ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। একইসঙ্গে এদিন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন তিহার জেলে থেকে ভার্চুয়াল শুনানিতে যোগ দেয়। সূত্র মারফত জানা গিয়েছে,এদিন অনুব্রত মন্ডলের সঙ্গে আদালত চত্বরে দেখা করেন তাঁর অনুগামী রজত গড়াই। অনুব্রতের জামিনের জন্য তারাপীঠ কল্যানেশ্বরী ও ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে এদিন পুজোর ফুল ও প্রসাদ দিতে আসেন তিনি।

এদিকে,বৃহস্পতিবারই আসানসোল বিশেষ সংশোধনাগারে প্রায় এক ঘণ্টা অনুব্রতকে জেরা করেন তদন্তকারী অফিসারেরা। তবে,অনুব্রত এদিন স্বভাবসিদ্ধভাবে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর। জানা গিয়েছে,প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন করে ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পাওয়া গিয়েছে। ১১৫ টি বাফার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির সঙ্গে কেষ্ট মন্ডলের কী যোগ রয়েছে, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। সিবিআই ব্যাঙ্কের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যে যোগাযোগ রয়েছে, সেই তথ্য জোগাড় করতে চাইছে ৩। এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলি ওই ১৬ জনের খোলা নয় এবং টাকাও তাঁদের নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এই কাজ ব্যাঙ্ক ম্যানেজার করেছেন বলে আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।
সিবিআইয়ের সূত্রে জানা গিয়েছে, এই বেনামি অ্যাকাউন্টগুলি ব্যবহার করে প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে। রাইস মিল সংক্রান্ত প্রচুর টাকার লেনদেন হয়েছে এইসব অ্যাকাউন্ট থেকেই। সিউড়ি সমবায় ব্যাঙ্কের এই অ্যাকাউন্টগুলিতেও গরু পাচারের টাকা লেনদেন হয়েছে কিনা? ইতিমধ্যেই তাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এদিকে,সমবায় ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট থেকে যে টাকা ঘুরপথে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে গিয়েছিল, সেখানে রাজীব ভট্টাচার্যের নামও জড়িয়ে রয়েছে। এই সেই রাজীব ভট্টাচার্য, যাঁর বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য ৬৬ লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে বাফার অ্যাকাউন্টে।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি