সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ ফের উড়ল লাল নিশান। তেহট্ট কৃষি সমবায় নির্বাচনে বিপুল জয় সিপিআইএমের। মোট ৭২টি আসনের মধ্যে ৬৬-তেই জয়লাভ করল সিপিআইএম। অন্যদিকে,মাত্র ৬টি আসন পেয়েছে তৃণমূল। তেহট্ট সমবায় কৃষি উন্নয়ন লিমিটেডের নির্বাচন মোট ভোটার সংখ্যা ছিল ১৭৯৯ জন। সেখানেই ৬৬ আসনে জয়লাভ করেছে সিপিআইএম। কোনও আসন জয়লাভ করতে পারেনি বিজেপি। এর আগে তাহেরপুর পুরসভার উপনির্বাচন, পলাশিপাড়ার সমবায়ের পর তেহট্ট সমবায় নির্বাচনেও উড়ল লাল আবিরই।

রবিবার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন ছিল। রাত সাড়ে ন’টা নাগাদ ফলাফল ঘোষণা হয়। ভোটার সংখ্যা ছিল ১৭৯৯ জন। বিধানসভা নির্বাচনের পর লাল শিবিরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল এবং বিরোধী বিজেপি। সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তেহট্টের এই ফলাফল রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এর আগে ১৪ জানুয়ারি তেহট্টের সমবায় সমিতির নির্বাচনও ৪৯ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় সিপিআইএম এর সমর্থিত প্রার্থীরা। একটিতেও প্রার্থী দিতেই পারেনি তৃণমূল কিংবা বিজেপি। নদীয়ার তেহট্ট বিধানসভায় মোট পঞ্চায়েত ১৩ টি। গত পঞ্চায়েত নির্বাচনেও তেহট্টে বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। ১০টি পঞ্চায়েতে জয় লাভ করে তৃণমূল। সেসিসময় সিপিএম ও বিজেপি পেয়েছিল একটি আসন।

প্রসঙ্গত, ১৯৭৭ সালের পর থেকেই তেহট্টের সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। ১৪ জানুয়ারি তেহট্টের সমবায় সমিতির নির্বাচন ছিল। ৪৯ আসন বিশিষ্ট এই সমবায় সমিতির সব আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। একটিতেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল ও বিরোধীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?