সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারিঃ সুরাপ্রেমীদের জন্য দুসংবাদ। এবার থেকে বন্ধ হতে চলেছে মদের বার ও ঠেক। রবিবার মধ্যপ্রদেশের ক্যাবিনেট বৈঠকে জারি হল নতুন আবগারি নীতি। যেখানে বলা হয়েছে,শিক্ষাপ্রতিষ্ঠান,মেয়েদের হোস্টেল এবং ধর্মীয় স্থান থেকে ১০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। কার্যত রাজ্যে মদ্যপান কমাতেই মধ্যপ্রদেশ মন্ত্রিসভার তরফে আগামী এপ্রিল মাস থেকে এই নয়া নিয়ম চালু করা হচ্ছে। যদিও সরকারের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই ঘোষণা করা হয়নি।

এবিষয়ে মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, নতুন আবগারি নীতি অনুযায়ী রাজ্যের সমস্ত মদের বার ও ঠেক বন্ধ করে দেওয়া হবে। এবার থেকে শুধুমাত্র দোকানেই বিক্রি হবে মদ। মদ খাওয়ার জন্য আলাদা করে কোনও জায়গা থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠান, মেয়েদের হোস্টেল এবং ধর্মীয় স্থান থেকে মদের দোকানের দূরত্ব ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার করা হচ্ছে।অন্যদিকে,মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাতিলের আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফে। সূত্রের খবর,আগামী ১ এপ্রিল থেকে নতুন আবগারি আইন কার্যকর হতে চলেছে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে আবগারি নীতি নিয়ন্ত্রণের দাবিতে কিছুদিন আগেই সরব হয়েছিলেন বিজেপি নেত্রী উমা ভারতী। তিনি দাবি করেছিলেন, রাজ্যে যেন মদ বিক্রি বন্ধ করে দেওয়া হয়। মধ্যপ্রদেশে মদ বিক্রি নিষিদ্ধ করা হলে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট বাড়বে বলেই দাবি করেছিলেন উমা ভারতী।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা