সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারিঃ স্বাস্থ্য সাথী প্রকল্পে এবার নয়া পদক্ষেপ করল রাজ্য সরকার। প্যাকেজ বহির্ভূত চিকিৎসার ক্ষেত্রে ওষুধ ও ডায়াগোনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ পাঁচ হাজার টাকা থেকে তা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করল রাজ্য সরকার। এতদিন বেসরকারি হাসপাতাল গুলির অভিযোগ ছিল যে বরাদ্দ টাকা কম হওয়ায় চিকিৎসা করতে তাদের অসুবিধে হত। বিশেষ করে বড় বড় বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন রোগীরা। শুধু তাই নয় বরাদ্দ টাকা কম হওয়ায় স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় থাকা রোগীদের ফিরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। এবার এই খাতে ৫ গুন টাকা বাড়িয়ে কার্যত বেসরকারি হাসপাতাল গুলোর উপর নতুন করে চাপ বাড়াল স্বাস্থ্য দপ্তর।

তবে, এই টাকা শুধুমাত্র রাজ্যের এনএবি এইচ স্বীকৃতি রয়েছে এমন হাসপাতাল গুলির ক্ষেত্রেই প্রযোজ্য বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এমনকী এই টাকা বাড়ানোর পাশাপাশি হাসপাতাল গুলি যে বিল বানাবে তার উপর কড়া নজরদারি চালাবে স্বাস্থ্য দপ্তর। সঠিক বিল করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্যও ইতিমধ্যেই একটি তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতালের পাওয়া বিলের ৩০ শতাংশের ‘র্যা ন্ডম অডিট’ হবে। এর জন্য ২০০ জন চিকিৎসককে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। পরীক্ষার সময় যদি কোনও গরমিল ধরা পড়ে, তাহলে যে টাকা হাসপাতালকে দেওয়া হয়েছে, তা ফেরত দিতে হবে।নতুন এই নির্দেশকায় রাজ্য সরকার জানিয়েছে, কার্ডিওলজি ও অর্থপেডিক ইমপ্লান্ট সরকারি হাসপাতাল খরচ করে বসালে পরে তা মিটিয়ে দেওয়া হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকায়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?