Home » কীভাবে নেবেন আপনার ব্রা যত্ন

কীভাবে নেবেন আপনার ব্রা যত্ন

সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারিঃ পোশাক পরার সময় অন্তর্বাসের দিকেও খেয়াল রাখা খুব জরুরী একটি বিষয়। সবসময় অন্তর্বাসের সঠিক যত্নও উচিত। নাহলে একটি ব্রা খুব বেশিদিন ব্যবহার করতে পারবেন না। কোনও পোশাক ভালো রাখার জন্য আমরা যেমন সেটির যত্ন নিই,একইভাবে একটি ব্রা ভালো রাখতে তার যথোপযুক্ত যত্ন নেওয়া প্রয়োজন। খুব ঘন ঘন ব্রা কাচা উচিত নয়, আবার ব্রা একবারে না কাচলেও তার ক্ষতি হতে পারে। তাই জেনে নিন কতদিন অন্তর আপনার অন্তর্বাস ধোয়া উচিত?

সাধারণত তিন দিন পর পরই অন্তর্বাস ধোয়া উচিত। কেননা ঘন ঘন ব্রা ধোয়ার ফলে ইলাস্টিসিটি নষ্ট হতে পারে। গরমকালে একটি ব্রা সবথেকে বেশি টানা ৪ বার পরতে পারেন আপনি। কিন্তু তার পরেই অন্তর্বাস কেচে নিতে হবে। এক্ষেত্রে অন্তর্বাস আপনি ওয়াশিং মেশিনে কাচতে পারেন। তবে,ব্রা হাতে ধোয়াই সবথেকে ভালো।


ব্রা কী ভাবে কাচবেন?
প্রথমেই ব্রা ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর বালতিতে ঠান্ডা জল নিন। তার মধ্যে কয়েক ফোঁটা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। এবার একটি ব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে নিন। এতে যেখানে যেখানে ময়লা আছে, তা তাড়াতাড়ি উঠে আসবে। তারপর হাতেই সামান্য ঘষে নিন। এবার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে শোকানোর জন্যে মেলে দিন। তবে মনে রাখবেন ব্রা কখনই চড়া রোদে মেলবেন না।

About Post Author