সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারি ঃ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫-এর বাইরে শিল্পপতি গৌতম আদানি। সম্প্রতি প্রকাশ্যে আসা ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সে দেখা গিয়েছে, বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা।

অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর তালিকাতেও পতন রোখা যায়নি। ওই তালিকায় অবশ্য ২৬তম স্থানে আদানি। ফোর্বসের হিসাব বলছে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। অন্যদিকে এই প্রসঙ্গে নীরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল।

গৌতম আদানি বর্তমানে ইতালির জিওভালি ফেরেরো পরিবার ও ফ্রান্সের ফ্রাঙ্কস পিনল্টের মাঝে রয়েছেন। জিওভানি ফেরেরো পরিবারের সম্পত্তির পরিমান ৪২.৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রাঙ্কস পিনল্টে বর্তমানে ৪১.৩ বিলিয়ন ডলারের মালিক। এই বছর ৩ ফেব্রুয়ারি গৌতম আদানি ৫৮ বিলিয়ন মার্কিন ডলার সহ বিশ্বের প্রথম ২০ জন ধনীর তালিকা থেকে বাদ পরেন।


More Stories
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের