সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: ভয়ানক তুষারঝড়ের কবলে আমেরিকার গুরুত্বপূর্ণ শহর ক্যালিফর্নিয়া। গত কয়েক দিন ধরেই তুষারঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা ক্যালিফর্নিয়াবাসীদের। বিদ্যুৎহীন গোটা শহর। ফলে লক্ষাধিক পরিবারকে এখন বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে গত কয়েকদিন ধরেই।

আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের খবর, আগামী কয়েকদিন বৃষ্টি কম থাকলেও ঝোড়ো হাওয়া বইবে ওই দেশের পশ্চিম উপকূলে। অর্থাৎ তুষারঝড় অব্যাহত থাকবে ক্যালিফর্নিয়া, ক্যাসকেডস, এবং সিয়েরা নেভাদার উপকূলীয় এলাকায়। লস অ্যাঞ্জেলসেও তুষারঝড়ের দাপট থাকবে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলেই মনে করছেন অবহবিদরা। তাঁদের দাবি, দক্ষিণ-পশ্চিম ক্যালিফর্নিয়ায় এমন শক্তিশালী তুষারঝড় আগে কখনও দেখা যায়নি। পুরু বরফের তলায় চাপা পড়েছে রাস্তাঘাট, গাড়ি। এই অঞ্চলে রবিবার থেকে ঝড়ের দাপট আরও বাড়বে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারঝড়ের দাপট বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। কিছু কিছু এলাকায় শুরু হয়েছে উদ্ধারকাজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত