Home » ঢাকায় বিড়ালদের ৱ্যাম্প শো

ঢাকায় বিড়ালদের ৱ্যাম্প শো

সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি :

ফ্যাশন শো-তে জমকালো পোশাকে ৱ্যাম্প মাতাতে দেখা যায় মডেলদের। এবার ৱ্যাম্পে হাঁটতে দেখা গেল বিড়ালদের। সম্প্রতি এরকমই এক অভিনব ফ্যাশন শোয়ের আয়োজন করা হয় বাংলাদেশের রাজধানী ঢাকার ফিউচার পার্কে। নবাব হলে এই শো অনুষ্ঠিত হয় ।ব্যতিক্রমী এই অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আয়োজক মোহাম্মদ আলমগীর বলেন, “ফেসবুক এই অনুষ্ঠানের উৎস।কয়েকজন বন্ধু মিলে অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়া হয় । প্রায় তিন হাজার মানুষ এসেছেন।বিড়াল নিয়ে। প্রায় ছয় হাজার মানুষের ভিড় হয়েছে। অবলা পশুদের প্রতি মানুষের সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে।” পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হয় তেমনই পশুরা পায় প্রকৃত যত্ন। সবমিলিয়ে বিড়ালদের নিয়ে আকর্ষণীয় ও ব্যতিক্রমী এই উদ্যোগ ছিল নজরকাড়া।পশুদের প্রতি মানবিক বন্ধনে আয়োজন হয়ে উঠেছে তাৎপর্যপূর্ণ।

About Post Author