সময় কলকাতা ডেস্ক,২ মার্চঃ একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের ডিম দিয়েই মন জয় করতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন এগ কোফতা কারি। ডিনারে রুটি বা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে ডিমের এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সেদ্ধ ডিম-৪টি
সেদ্ধ আলু-৪টি
পেঁয়াজ বাটা-আধ কাপ
পেঁয়াজ কুচি-এক কাপ
আদা বাটা-এক চা চামচ
রসুন বাটা: এক চা চামচ

টম্যাটো কুচি-আধ কাপ
বেসন-দু’চামচ
হলুদ গুঁড়ো-এক চা চামচ
জিরে গুঁড়ো-এক চা চামচ
গরম মশলা গুঁড়ো-দু’চামচ
সর্ষের তেল-প্রয়োজন মতো

প্রণালী
প্রথমেই ডিম এবং আলুগুলি চটকে মেখে নিন। এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো আর বেসন দিয়ে ভাল করে আরও এক বার মেখে বলের মতো গড়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলি লাল করে ভেজে নিন। এবার ওই তেলে গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টম্যাটো বাটা দিয়ে ভাল করে কষাতে থাকুন। কষানো হয়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে উষ্ণ জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ডিনারে রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন এগ কোফতা কারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি