Home » ভোররাতে গ্রেফতার কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী

ভোররাতে গ্রেফতার কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচী

সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে শুক্রবার পাল্টা সাংবাদিক বৈঠক করেছিলেন কৌস্তভ বাগচী। তিনিও মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ করেন বলে অভিযোগ। এরপরই শনিবার ভোররাতে এই কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভের বাড়িতে হানা দিল কলকাতা পুলিশের একটি দল। শনিবার সকালেই তাঁকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। এই ঘটনা প্রবাহে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

জানা যাচ্ছে, শনিবার ভোর তিনটে নাগাদ কলকাতার বটতলা থানার পুলিশ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে কৌস্তভের বাড়ি যায়। এরপরে কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভের সঙ্গে ওয়ারেন্ট নিয়ে তর্কাতর্কি হয়। পরে ব্যারাকপুর পুলিশের বিশাল বাহিনী যায় কৌস্তভের বাড়ি। শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ। শনিবারই ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে কংগ্রেসের আইনজীবী নেতাকে।

 

About Post Author