সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: প্রাপ্য মহার্ঘ্য ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। সোমবার বিধানসভা থেকে ধর্মতলায় ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চে হাজির হয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল। শুভেন্দু অধিকারী আন্দোলনরত সরকারি কর্মচারিদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পরে শুভেন্দু সংবাদমাধ্যমকে বলেন ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। শুভেন্দুর দাবি, “যারা ডিএ-এর দাবিতে লড়াই করছেন তাদের পাশে দাঁড়াতে তাদের পাশে আর্থিক ভাবে দাঁড়ানো টাও আমাদের দায়িত্ব।“ তিনি আরও বলেন ইতিমধ্যে আমাদের অনেক সাংসদ, বিধায়করা বিচ্ছিন্নভাবে বা তাদের নিজেদের তাগিদে এসেছেন। কিন্তু বিজেপি দলগতভাবে আন্দোলনকারীদের পাশে থাকবে। এছাড়াও তিনি দাবি করেন, “ডিএ মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যোগ করা উচিত। কারণ সারদামামলায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি উনি”।

এদিন সারদাকাণ্ডের তদন্ত নিয়েও তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন সারদাকাণ্ডের তদন্তে গতি আনার জন্য। বিরোধী দলনেতার মতে, সারদাকাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই গরিমসি করছে। সেই সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী দুর্নীতির প্রশ্নে গ্রেফতার হলে এই রাজ্যে সারদা চিটফান্ডের সুবিধাভোগীরা কেন গ্রেফতার হবে না? প্রসঙ্গত, শহিদ মিনার চত্বরে সোমবার ৩৯ দিনে পড়েছে ধর্মতলায় সংগ্রামী যৌথ মঞ্চের অনশন। বেশ কয়েক জন আন্দোলনরত কর্মচারীর অসুস্থ হওয়ারও খবর মিলেছে।


More Stories
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?