Home » মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেলরা পড়ছেন ব্রা! কেন এই ভোলবদল?

মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেলরা পড়ছেন ব্রা! কেন এই ভোলবদল?

সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: সে দেশে মহিলাদের অন্তর্বাস পড়ে সামনে আসা নিষেধ। কিন্তু মহিলাদের অন্তর্বাসের বিজ্ঞাপন যে মহিলারাই করবেন সেটাও তো স্বাভাবিক। কিন্তু নিষেধাজ্ঞা থাকলে উপায়? অগত্যা পুরুষ মডেলরাই ব্রা পড়ে সামনে আসছেন বিজ্ঞাপনে। ঘটনাটি চিনের।

সম্প্রতি চিন সরকার ফরমান জারি করেছে যে অনলাইনে কোনও বিজ্ঞাপনে মহিলারা অন্তর্বাস পড়ে সামনে আসতে পারবেন না। চিন সরকারের বক্তব্য, মহিলারা অন্তর্বাস পড়ে অনলাইন বিজ্ঞাপনে সামনে আসায় সমাজে অশালীনতা ছড়িয়ে পড়ছে। তাই নিষেধাজ্ঞা জারি করা হল। এরপরই বিপদে পড়েছিল মহিলাদের অন্তর্বাস নির্মাতা সংস্থাগুলি। মহিলাদের ব্রা বা প্যান্টির বিজ্ঞাপন কিভাবে করা হবে সেই চিন্তায় রাতের ঘুম উড়েছিল বিজ্ঞাপন সংস্থাগুলির। একে বিজ্ঞাপন না দিতে পারলে বিক্রি কমবে, অন্যদিকে মুনাফায়ও ঘাটতি দেখা দেবে।

অবশেষে এক অভিনব পদ্ধতি নিয়ে হাজির হয় চিনের বিজ্ঞাপন সংস্থাগুলি। মহিলাদের বদলে পুরুষ মডেলদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় চিনের বিজ্ঞাপন সংস্থাগুলি। নিষেধ তো মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে তো নয়। তাই সংস্থাগুলি মহিলাদের অন্তর্বাসের অনলাইন প্রচারে পুরুষ মডেলদের ব্যবহার করা শুরু করেছে। আর এই অভূতপূর্ব কাণ্ড দেখে অবাক নেটিজেনরা। পুরুষ মডেলরা নারীদের ব্রা বা প্যান্টি পড়ে বিজ্ঞাপন দিচ্ছেন এমন দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। পাশাপাশি বিশ্বের তাবড় সংবাদ সংস্থাও এই উল্টো ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে।

About Post Author