সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: সোমবার রাতের মধ্যে পূর্ব রেলের শিয়ালদা-রানাঘাট শাখায় নন ইন্টার লকিংয়ের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়ে দিলেন ডিআরএম। শিয়ালদা ডিভিশনের নতুন ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, মঙ্গলবার থেকে আর কোনও সমস্যা থাকবে না। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যার মুখে পড়তে না হয় তার জন্যই সোমবার রাতের মধ্যে যাবতীয় কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন ডিআরএম।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় শতাধিক লোকাল ট্রেন বাতিল রয়েছে শিয়ালদা মেন শাখায়। নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত নন ইন্টারলকিং এবং তৃতীয় লাইন চালু করার জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক রয়েছে। ফলে অস্বাভাবিক দেরিতে চলছে বাকি লোকাল ট্রেন। মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল অভিবাবকদের। কিন্তু রেলের তরফে দ্রুত সমস্যার সমাধান করায় স্বস্তি ফিরল সকলের মনে। নিত্যযাত্রীরাও খুশি এই সিদ্ধান্তে।

ব্যারাকপুর, পলতা, কাকিনাড়া, জগদ্দল, নৈহাটি, মদনপুর, পায়রাডাঙ্গার মতো এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই লোকাল ট্রেন স্বাভাবিক ভাবে চালনোর উদ্যোগ নেওয়া হল। শিয়ালদার ডিআরএম জানিয়েছেন, পরীক্ষার দিকে তাকিয়ে টাইমে ট্রেন চালানো হবে এবং যাতে ট্রেন দেরি না করে সেই দিকেও দেখা হবে। সকালের দিকে ট্রেন বাতিল থাকবে না বলে জানালেন পূর্ব রেলের ডি আর এম দীপক নিগম। তবে আগামীকাল শুধু ১৩ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা