Home » দাদুর কীর্তি! ১৫ বছরের নাতনিকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে ১০ টাকা ‘ঘুষ’

দাদুর কীর্তি! ১৫ বছরের নাতনিকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে ১০ টাকা ‘ঘুষ’

সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: ৬০ বছরের দাদুর কীর্তি দেখে হতবাক পুলিশও। যোগীরাজ্যে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, মুখ বন্ধ রাখার জন্য ১০ টাকা ঘুষও দিয়েছিলেন ৬০ বছরের বৃদ্ধ। তবে শেষ পর্যন্ত পার পাননি তিনি, পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

সূত্রের খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। এখানকার মঠের মোহন্ত ছিলেন, এখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বুধবার সন্ধ্যেবেলা এই গোরক্ষপুরেই ঘটেছে ন্যাক্কারজনক ঘটনাটি। জানা যাচ্ছে, সেসময় ওই নাবালিকা তাঁর মায়ের সঙ্গে মাঠে কাজ করছিল।  সেখানে ওই বৃদ্ধ গিয়ে নাতনিকে জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার কথা বলে। আর পুত্রবধূকে বাড়ি পাঠিয়ে দেন। এরপর কাটার আছিলায় ১৫ বছরের নাতনিকে নির্জন জঙ্গলে নিয়ে যায় ওই বৃদ্ধ। সেখানেই সেখানেই তিনি নাবালিকা নাতনিকে ধর্ষণ করছিলেন।

 কিন্তু ব্যাপারটা এলাকার কয়েকজনের নজরে পড়ে যায়। তাঁরাই হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্তকে। এরপর তাঁকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। পরে ওই নাবালিকার মা গোরক্ষপুরের গুলরিহা থানায় নিজের শ্বশুরমশাইয়ের নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

About Post Author