সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: খালিস্তানি আন্দোলেনের জের পৌঁছল লন্ডনে। খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংয়ের সমর্থনে একদল দূষ্কৃতী হামলা চালায় লন্ডনের ভারতীয় দূতাবাসে। ভারতীয় হাইকমিশের দোতালার বারান্দায় উঠে সেখানে টাঙানো ভারতের জাতীয় পতাকা টেনে নামানোর চেষ্টা করে এক যুবক। এরপরই ছুঁটে আসেন এক দূতাবাসকর্মী। রীতিমতো খালিস্তানপন্থী ওই যুবকের চোখে চোখ রেখে তিনি ভারতের পতাকা ছিনিয়ে নেন এবং সেটি নিরাপদ জায়গায় রাখেন। এখানেই শেষ নয়, ওই যুবক ভারতীয় দূতাবাসে খালিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টা করলে সেটিও ছিনিয়ে নিয়ে নীচে ছুঁড়ে ফেলে দেন। এরপরই ভয়ে দূতাবাসের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালান ওই যুবক। লন্ডনের ভারতীয় হাইকমিশনের ওই কর্মীর সাহসিকতা নজর কাড়ে। পাশাপাশি ভারতের জাতীয় পতাকার মান রক্ষার জন্য তাঁর ঝুঁকি নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে অবশ্য বেশ বড় সাইজের ভারতের জাতীয় পতাকা টাঙিয়ে দেওয়া হয় লন্ডনের ভারতীয় দূতাবাসে।
An Indian diplomat confronts a Khalistani clown, takes back the Indian flag pulled down by a mob that attacked the Indian High Commission in London to protest legal action taken against a militant Sikh secessionist in India.
A larger tricolour has now replaced the previous one. pic.twitter.com/1dG1AdhedH
— Sonam Mahajan (@AsYouNotWish) March 19, 2023
ব্রিটেনে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে জাতীয় পতাকার অবমাননা এবং খালিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টার ঘটনার কড়া নিন্দা করেছে ভারত। ইতিমধ্যেই ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। জানা যাচ্ছে, খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারের চেষ্টা করার প্রতিবাদেই হামলা হয় লন্ডনে ভারতীয় দূতাবাসে। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, একদল খালিস্তানি সমর্থক লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁরা ভারত বিরোধী স্লোগানও দিতে থাকেন। সেই সময় এক যুবক দোতালার বারান্দায় উঠে পড়ে। সে ভারতের জাতীয় পতাকা টেনে নামানোর চেষ্টা করতেই ছুঁটে আসেন এক দূতাবাসকর্মী। কোনও রকমে ওই যুবকের হাত থেকে টেনে নেন ভারতের তেরঙ্গা পতাকা। পরে ওই যুবক খালিস্তানের হলুদ পতাকা টাঙানোর চেষ্টা করলেও ওই দূতাবাসকর্মী তা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন।
আরও পড়ুন গ্রেফতার অমৃতপাল? নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেন পঞ্জাবের খালিস্তানি নেতা?
বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস উপস্থিত নেই। ফলে তাঁর পরিবর্তে ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার ক্রিস্টিনাকে তলব করা হয়। এমনকি ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে তাঁর কাছে রিপোর্টও তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। জানতে চাওয়া হয়েছে, ওই এলাকায় এত সংখ্যক খালিস্তানপন্থী মানুষজন কীভাবে প্রবেশ করল? পরে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, আশা করি ব্রিটিশ সরকার রবিবারের ঘটনায় জড়িত প্রত্যেককে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেবে। দোষীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে। আর এই ধরণের ঘটনার পূরাবৃত্তি যাতে না হয় তা দেখা হবে। অপরদিকে, ইন্টারনেটে জাতীয় পতাকার মান রাখা ওই দূতাবাসকর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
#WATCH | United Kingdom: Khalistani elements attempt to pull down the Indian flag but the flag was rescued by Indian security personnel at the High Commission of India, London.
(Source: MATV, London)
(Note: Abusive language at the end) pic.twitter.com/QP30v6q2G0
— ANI (@ANI) March 19, 2023


More Stories
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার