Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৩ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৩০৭-আজকের দিনে আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর দেবগিরি দুর্গ দখল করেন।
১৩৫১-ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন এদিন।
১৭৯৩-চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয় আজকের দিনে।
১৯০২-বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয় এদিন।
১৯৩৩ – এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।
১৯৪৬ – লর্ড লরেঞ্জের নেতৃত্বে ব্রিটিশ কেবিনেট মিশন ভারতে আসে।

আরও পড়ুন   নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় স্বস্তি বিজেপির

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪১ – নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৩-খ্যাতনামা আইনবিদ, রাজনীতিবিদ লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহের জন্মদিন আজ।
১৮৭৪-বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি এদিন জন্মান।
১৯০৯-বাঙালি কবি নিশিকান্ত রায় চৌধুরীর জন্মদিন আজ।
১৯৩৩ – অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬০৩-ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের প্রয়াণ দিবস আজ।
১৭৭৬-ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন এদিন প্রয়াত হন।
২০০৫-ভারতীয় সঙ্গীত পরিচালক,আবহসঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারা আজকের দিনে প্রয়াত হন।
২০২২ – বাঙালি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

About Post Author