Home » ইস্টবেঙ্গলে কনস্ট্যান্টাইন জমানা শেষ? কলকাতায় এলেন গাম্বাউ

ইস্টবেঙ্গলে কনস্ট্যান্টাইন জমানা শেষ? কলকাতায় এলেন গাম্বাউ

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: ইস্টবেঙ্গল কোচের হট সিটে টলমল করছেন স্টিভন কনস্ট্যান্টটাইন। তাঁকে যে সরানো হচ্ছে তা একপ্রকার নিশ্চিত। আর তাৎপর্যপূর্ণ ভাবে স্টিভনের বদলে যাকে কোচ করতে চাইছে লাল-হলুদ, সেই জোসেফ গাম্বাউ শনিবারই কলকাতায় পা রেখেছেন। এই আবহেই শনিবার বৈঠকে বসছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা এবং ইনভেস্টর ইমামি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাইপাসের ধারে ইনভেস্টর সংস্থা ইমামির অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ওই দিনই ইমামির অফিসে বোর্ড মিটিংয়ে বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।

বিক্ষোভকারী লাল-হলুদ সর্থকদের দাবি, আগামী মরশুমে ভালো মানের দল গঠন করতে হবে। সেই সঙ্গে দাবি ছিল দল গঠনের জন্য বাজেট আরও বাড়তে হবে। এই আবহে শনিবার ফের বৈঠকে বসছেন ইনভেস্টর সংস্থা ইমামি ও ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। এবার বৈঠক হচ্ছে ক্লাব তাঁবুতে। সূত্রের খবর, নতুন কোচ নিয়েই এদিন বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন জোসেফ গাম্বাউ। যাকে পরবর্তী কোচ হিসেবে বেছে রেখেছেন ইস্টবেঙ্গল কর্তারা।

আরও পড়ুন  ইস্টবেঙ্গল আইএসএলে চুরান্ত ব্যর্থ হওয়ায় ইমামি অফিসে সমর্থকদের তুমুল বিক্ষোভ

সূত্রের খবর, স্টিভন কনস্ট্যান্টটাইনকে আর কোচ রাখতে চাইছেন না স্পনসর ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তারা। তাঁকে সুপার কাপের পরই কলকাতা ছাড়তে হবে সেটা বৃহস্পতিবারের বৈঠকের পরই একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। সূত্রের খবর, বেতন কমিয়ে ইস্টবেঙ্গলে থেকে যেতে চেয়েছিলেন স্টিভন। কিন্তু তাঁর কথায় কর্নপাত করেননি কর্তারা। আশ্চর্যের বিষয়, আগামী মরশুমে তিনি কোচ থাকবেন না জেনেও সুপার কাপে কোচিং করাতে হবে স্টিভন কনস্ট্যান্টাইনকে। এই ধরণের ঘটনা ভারতীয় ফুটবলে বিরল বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

অপরদিকে, জানা গিয়েছে শনিবারই কলকাতায় চলে এসেছেন স্প্যানিশ কোচ জোসেফ গাম্বাউ। গত দুই বছর ধরে আইএসএলে ওড়িশা এফসির কোচিং করানো গাম্বাউ এবার ইস্টবেঙ্গলের হট সিটে বসার অন্যতম দাবিদার। ফলে শনিবার যদি লাল-হলুদের পরবর্তী কোচ হিসেবে গাম্বাউয়ের নাম ঘোষণা হয় তাহলে অবাক হওয়ার বিষয় নেই। যদিও লাল-হলুদ বা মোহনবাগান ক্লাবে এর আগে মাঝপথে বহুবার কোচ বদল হয়েছে। আইএসএলেও মাঝপথে কোচ বদলের নজির রয়েছে। কিন্তু আগামী মরশুমে কোচ থাকবেন না জেনেও কাউকে কোনও টুর্নামেন্টে কোচিং করাতে হচ্ছে এটা বিরল। স্টিভন কনস্ট্যান্টাইনকে নিয়ে বহু অভিযোগ রয়েছে। তাঁর রক্ষণাত্মক ফুটবল দর্শন নিয়ে কার্যত বিরক্ত ছিলেন ফুটবলাররাও। এছাড়া দিনের পর দিন ব্যার্থ হওয়া ফুটবলারদের খেলিয়ে যাওয়া নিয়েও সমালোচনা হয়েছে ব্রিটিশ কোচের। এবার তাঁর বিদায় নেওয়ার পালা।

About Post Author