সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ মেক্সিকোর সীমান্তবর্তী শহর শিউড্যাড হুয়ারেজে শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল ৩৯ জনের। গুরুতর জখম হয়েছেন ২৯ জন। জানা গিয়েছে, হুয়ারেজ়ের ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট-এ সোমবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ আগুন লাগে। সেসময় ওই শিবিরে মোট ৬৮ জন শরণার্থী ছিলেন,এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছেন। তাঁদের বেশিরভাগই মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন শহরের বাসিন্দা। এই অগ্নিকাণ্ডে জখম হয়েছেন কমপক্ষে ২৯ জন। প্রশাসন সূত্রে খবর, জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন ভোরবেলা ভূমিকম্প, কেঁপে উঠল আফগানিস্তান

উল্লেখ্য, আমেরিকান সীমান্ত প্রদেশ টেক্সাসের কাছে অবস্থিত মেক্সিকোর এই শহরে প্রতি বছর ভিড় জমান বহু মানুষ। একটাই উদ্দেশ্য,আমেরিকায় ঠাঁই পাওয়া। যদিও কড়া অভিবাসন নীতির কারণে তাঁদের অধিকাংশের স্বপ্ন অধরাই থেকে যায়। ঠিকানা হয় এই ধরনের বন্দি শিবিরগুলিতে।

আরও পড়ুন সাংসদ পদ খারিজের জের, ফয়জলেই ঘটতে পারে রাহুল গান্ধির মুক্তি
আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টায় মেক্সিকোর ওই সীমান্ত শহরে ভিড় জমানো ওই বন্দিদের মধ্যে এত জনের মৃত্যু। স্বাভাবিকভাবেই এই ঘটনা সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওলবাডোরও।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক