সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল ‘পোনিয়িন সেলভান-২’-এর ট্রেলার। ম্যাগনাম ওপাস ‘পোনিয়িন সেলভান’-এর দ্বিতীয় ভাগ খুব শীঘ্রই আসছে,গত বছরের শেষের দিকে এমনটাই ঘোষণা করেছিলেন মণি রত্নম। এপ্রিলের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মণি রত্নম ও শুভস্করণ আল্লিরাজার মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশনস।
আরও পড়ুন ইস্টবেঙ্গল মাঠে এবার চুলবুল পাণ্ডে?

২০১০ সালে ‘রাবণ’ ছবির পর ‘পোনিয়িন সেলভান-১’ ছবিতে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে একসঙ্গে দেখা গিয়েছিল,। ‘পোনিয়িন সেলভান-১’ ছিল মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যর চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’, ২০১০ সালে ‘রাবণ’-তে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন ফের রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা
প্রসঙ্গত, দেশজুড়ে তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নড় এই পাঁচটি ভাষায় ‘পোনিয়িন সেলভান ১৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। ছবিটি বিখ্যাত তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ‘পোনিয়িন সেলভান’ উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। ছবিতে নন্দিনীর চরিত্রে দর্শকদের বেশ নজর কেড়েছেন ঐশ্বর্য্য রাই বচ্চন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র