Home » স্বস্তি! নিম্নমুখী করোনা গ্রাফ!

স্বস্তি! নিম্নমুখী করোনা গ্রাফ!

সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিলঃ নিম্নমুখী করোনা সংক্রমণ। ৩ হাজারের নীচে নামল করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। তবে এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত মঙ্গলবার থেকেই দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজারেরও বেশি ছিল। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,দিল্লি,কেরালা,মহারাষ্ট্র ও গুজরাটে সংক্রমণ সবেচেয়ে বেশি। ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা সংক্রমণ রুখতে রাজ্যগুলিকে গাইডলাইন পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে টিকাকরণ, করোনা টেস্ট, আরটি-পিসিআর টেস্টে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং টেস্টের উপরও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন     নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের আরও একশো কোটি সম্পত্তির হদিশ পেল ইডি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। আক্রান্তের সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশ। তার মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৫০০। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ১৬ হাজার পার করে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬৯। বর্তমানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৮ শতাংশ।

ইতিমধ্যেই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে একদিনে নতুন করে করোনায় আক্রমণ হয়েছেন ২৯৭ জন। দিল্লি ছাড়াও বর্তমানে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা ও মহারাষ্ট্র। মৃত্যুর হার ২.২০ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author