Home » ফের চর্চায় দক্ষিণী জুটি বিজয়-রশ্মিকা!

ফের চর্চায় দক্ষিণী জুটি বিজয়-রশ্মিকা!

সময় কলকাতা ডেস্ক,৮ এপ্রিল: অভিনয় জগতে অন্যতম পরিচিত মুখ রশ্মিকা  মন্দানা  ও  বিজয়  দেবেরাকোন্ডা।প্রথম ছবির পর থেকেই বিজয়  দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার জুটি ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি। বলিউড থেকে দক্ষিণ এই যুগলের নিয়ে আলোচনা কিন্তু  সর্বত্রই। ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে দারুন উৎসাহী। যদিও কোনোদিনই তারা জনসমক্ষে মুখ খোলেনি। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই প্রমাণ মেলে তাদের সম্পর্কের ব্যাপারে, সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরেই ফের চর্চায় দক্ষিণী জুটি বিজয়-রশ্মিকা।

গীতা-গোবিন্দম’ জুটি  এর আগে এই বছরেই শুরুতেই মালদ্বীপ এ ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন দুই তারকা, এক সাথে তাদের সেই ছবিতে দেখা না গেলেও জায়গা দেখে সবাই বুঝতেই পারে জায়গা টা এক। তাই সেই সময় থেকেই আরো চর্চায় আসে এই জুটি, তাহলে তারা এক সাথে ছুটি কাটাচ্ছেন ।

মার্চের ৫ তারিখ ছিল রশ্মিকার জন্মদিন, আর সেই জন্মদিনের  একটি ভিডিও বার্তা পোস্ট করেন খোদ রশ্মিকা তার সোশ্যাল মিডিয়াতে। সেখানে তার বার্তাতে ভক্তদের মন ছুঁয়ে যায়। কিন্তু, পাশাপাশি দর্শকরা নজর করেছেন যেখানে বসে তিনি ভিডিওটি বানিয়েছেন সেই জায়গাটিকে। ভক্তদের কাছে তা খুব পূর্ব পরিচিত। ভক্তরা সেই জায়গাটির সঙ্গে মিল পেয়েছেন বিজয়ের বাড়ির।এই বাড়ি ঘিরে জল্পনা ছড়ায়।  বিজয়ের সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলি ঘাটলে দেখা যায় ঠিক ওই বাড়িতেই তিনি ভিডিওগুলি  করেছেন। তা নিয়েই জল্পনা সৃষ্টি হয় ভক্ত দর্শকদের মধ্যে, এর মধ্যে মানুষের মনে প্রশ্ন জাগে তবে বিজয় এবং রশ্মিকা কি এক ছাদের তলায় বাস করছেন? আবার কিছু ভক্ত  রশ্মিকার হাতের আংটির কথাও তুলেছেন।

তবে এই পুরো ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দিলেন রশ্মিকা নিজে, তিনি ভক্তদের উদ্দেশ্যে মজা করে  লিখলেন “আইওওওও.. এটা নিয়ে বেশি ভেবো না বাবু”৷শুধু তাই নয় মাঝে উঠে এসেছিলো তাদের বিচ্ছেদের  চর্চাও। দক্ষিণী অভিনেতা সাই শ্রীনিবাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক জল্পনা কল্পনা হয় ভক্তদের মধ্যে কিন্তু এই বিষয়ে অভিনেত্রী কোনো মুখ খোলেননি। আপাতত ন্যাশনাল ক্রাশ রশ্মিকা তার আগামী ছবির শুটিং নিয়ে খুব ব্যস্ত। সাম্প্রতিক মুক্তি পেতে চলেছে রশ্মিকা ও আল্লু অর্জুন অভিনীত “পুষ্পা”  এর দ্বিতীয় ভাগ। আবার রণবীর কাপুরের সাথেও আসছে তার নতুন ছবি “অ্যানিম্যাল”।

About Post Author