সময় কলকাতা ডেস্ক ৮ এপ্রিল : জেনিফার উইঙ্গেট হলেন টেলিভিশন দুনিয়ার সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। মাত্র বারো বছর বয়সে অভিনয়ের জগতে পা রেখেছিলেন জেনিফার। যাবতীয় প্রতিকূলতাকে কাটিয়ে তিনি উঠেছেন সাফল্যের চূড়ায়। জেনিফার হলেন করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী। যদিও তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি নিজের অভিনয়ের দক্ষতায় আজ এই জায়গায় পৌঁছে গিয়েছেন।

টেলিভিশনের জনপ্রিয় সারির অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম পরিচিত মুখ। তিনি নানা কারণে খবরের শিরোনামে থাকেন। শুধু তাঁর পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবনও সংবাদের শিরোনামে থাকে। কিছু সময়ের জন্য এই অভিনেত্রীকে কোনো শো তে দেখা যাইনি, এমনকি ২০শে ফেব্রুয়ারির পর থেকে তাঁকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি। ভক্তরা অভিনেত্রীর সম্পর্কে জানার জন্য উদগ্রীব থাকে আর অভিনেত্রীও তাঁর ভক্তদের নিরাশ করেন না। অনেক বছর আগে কসৌটি জিন্দেগী তে দেখা গিয়েছিলো এই জনপ্রিয় অভিনেত্রীকে। সেখানে স্নেহা নামে চরিত্রটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে ‘দিল মিল গয়ে’ নামে একটি টেলিভিশন শো তে অভিনয় করার পর তিনি দর্শকের কাছে চেনা মুখ হিসাবে পরিচিত হয়ে ওঠে।

প্রায় একমাসের কাছাকাছি ইনস্টাগ্রাম থেকে দূরে থাকার পরেও তিনি ম্যাগাজিন শুটের ছবি ও ভিডিও শেয়ার করে আবারও প্রত্যাবর্তন করে। বিভিন্ন ভঙ্গি, নানারকম পোশাক ও মেকআপে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন জেনিফার। তিনি পত্রিকার শুটের ব্যস্ততার কথা জানিয়ে ভক্তদের কাছে কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন ভক্তদের মিস করার কথা। প্রায় একমাস পরে তিনি গ্ল্যামারেস লুকে ফিরে এলেন আর তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ হলেন দর্শকেরা। শুধু টেলিভিশন শো বা ছোটো পর্দা নয় ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে তাঁর অসামান্য প্রতিভা প্রকাশ পেয়েছে। জেনিফারকে অভিনয় করতে দেখা গিয়েছে ‘কোড এম টু’ এর গুরুত্বপূর্ণ সিরিজে। অভিনয়ের দক্ষতার জন্য তিনি দর্শকের কাছে ভালোবাসা কুঁড়িয়েছেন। এছাড়াও তাঁকে প্রথমবারের জন্য নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যায় ‘বেহধ’ নামে একটি টিভি শো তে এর থেকে বোঝা যায় তিনি সব চরিত্রে সমান ভাবে পারদর্শী। এই শো তে অভিনয়ের পরে জেনিফার দর্শকদের কাছে আরো পরিচিতি লাভ করে। একে একে ‘কাহানি ঘর ঘর কি’,’কাঁহি তো হোগা’, ‘কেয়া হোগা নিম্মো কা’ প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র